The voice of Brahmanbaria || Local news means the world is

মোকতাদির চৌধুরী এম.পির ছবি সম্বলিত বিলবোর্ড নামিয়ে ফেলার আহবান

100_mo1

বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি এক বিবৃতিতে তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর (সদর-বিজয়নগর) এর বিভিন্ন মার্কেট, গুরুত্বপূর্ন স্থাপনা, রাস্তার আশপাশসহ বিভিন্ন মোড়ে যে সব ব্যাক্তি, প্রতিষ্ঠান ও নেতা-কর্মী তাঁর ছবি সম্বলিত পোষ্টার, লিফলেট ও বিলবোর্ড টানিয়েছেন অতিসত্বর সে সকল ব্যাক্তি, প্রতিষ্ঠান ও নেতা-কর্মীকে সেইসব পোষ্টার, লিফলেট ও বিলবোর্ড নামিয়ে ফেলার আহবান জানিয়েছেন। বিবৃতিতে তিনি ভবিষ্যতে কেউ যদি তাঁর ছবি সম্বলিত পোষ্টার, লিফলেট ও বিলবোর্ড টানাতে চান তাহলে যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নেওয়ারও আহবান জানান। একই সাথে তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে তাঁর কোন ছবি ব্যবহার করা হলে তিনি যে কোন আইনানুগ ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করেন। জনাব চৌধুরী শহরের সৌন্দর্য বিনষ্ট করে কোন বিল বোর্ড পোষ্টার ইত্যাদি না টানাতেও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকলে তাঁর আহ্বানে সাড়া দিয়ে অপসংস্কৃতির ব্যবহার রোধে এগিয়ে আসবেন।

Exit mobile version