The voice of Brahmanbaria || Local news means the world is

মোকতাদির চৌধুরীর সংবর্ধনায় সদর থানা ছাত্রলীগের বিশাল মিছিল

20151125_155037তিতাস পাড়ের উন্নয়নের রূপকার, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে সদর থানা ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে শহরের টেংকের পাড় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়স্থ সংবর্ধনা মাঠে যোগ দেয়। এসময় সদর থানা ছাত্রলীগের আহবায়ক কাজী খায়রুল আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল আলম, সদর ছাত্রলীগ নেতা কাজী জামান, জীবন, রায়হান,জুনায়েদ, সুহাগ, রিয়াদ, ছগির, শাহীন, মুমিন, সোহেল, রুবেল, নাজমুল, আমিনুল, মনির, মাঈনুদ্দিন, মাসুদ, তারেক, আনোয়ার, নিপুন, নুরুল আমিন, আলাউদ্দিন, রাসেল প্রমুখ। প্রেস রিলিজ

Exit mobile version