The voice of Brahmanbaria || Local news means the world is

মোকতাদির চৌধুরীকে কেন্দ্রীয় কমিটিতে পুনঃ অর্ন্তভুক্ত করায় শেখ হাসিনাকে জেলা আওয়ামী লীগের অভিনন্দন ও কৃতজ্ঞতা

photo-copy

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ তে নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার গণ মানুষের প্রাণপ্রিয় নেতা, জননেতা উবায়দুল মেকতাদির চৌধুরী এমপি পুনঃ অর্ন্তভুক্ত করায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
শনিবার বিকালে টিভিতে কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণার সাথে সাথে আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আনন্দে ফেটে পড়ে। শহর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও জেলা ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলগুলো স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে এসে সমবেত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ তাজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, আলহাজ্ব মোঃ শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়েদুল হক, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, আনোয়ার হোসেন সোহেল, সাইফুল ইসলাম খান রনি, জেলা কৃষকলীগ সভাপতি ছাদেকুর রহমান শরিফ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, গোলাম মোস্তফা রাফি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক এম. এ মালেক চৌধুরী, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ প্রমুখ। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মোকতাদির চৌধুরী এমপি ও কামরুল ইসলাম এমপিকে মাহবুবুল বারী মন্টুর অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, অভাবনীয় উন্নয়নের রূপকার, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
অভিনন্দন বার্তায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তানকে কেন্দ্রীয় কমিটির সদস্য পদে নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পির প্রতি কৃতজ্ঞতা জানান।
অভিনন্দন বার্তায় মাহাবুবুল বারী মন্টু আশাবাদ ব্যক্ত করে বলেন, মোকতাদির চৌধুরী এম.পির বলিষ্ঠ নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী ও গতিশীল হবে। জাতীয় পর্যায়েও মোকতাদির চৌধুরী এম.পি বলিষ্ঠ ভূমিকা রাখবেন। অভিনন্দন বার্তায় তিনি মোকতাদির চৌধুরী এমপি ও অ্যাডঃ কামরুল ইসলাম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের অভিনন্দন

গণমানুষের প্রিয়নেতা তিতাসপাড়ের উন্নয়নের কবি, মেধাদীপ্ত সমাজ বির্নিমান ও শিক্ষা প্রসারের রূপকার, মননশীল লেখক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পুনরায় সদস্য নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার গর্ব ও অহংকার উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে পুনরায় সদস্য পদে নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা বিশ্বনেতা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানান।
অভিনন্দন বার্তায় তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মোকতাদির চৌধুরী এমপির বলিষ্ঠ নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন গুলো তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী ও গতিশীল হবে।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ প্রিয়নেতা মোকতাদির চৌধুরী এমপির উত্তোরত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মোকতাদির চৌধুরী এমপিকে জেলাকৃষকলীগের অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, অভাবনীয় উন্নয়নের রূপকার, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরিফ ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোকতাদির চৌধুরী এমপিকে কেন্দ্রীয় কমিটির সদস্য পদে নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পির প্রতি কৃতজ্ঞতা জানান।
অভিনন্দন বার্তায় তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মোকতাদির চৌধুরী এম.পির বলিষ্ঠ নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী ও গতিশীল হবে। জাতীয় পর্যায়েও মোকতাদির চৌধুরী এম.পি বলিষ্ঠ ভূমিকা রাখবেন। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ মোকতাদির চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version