
আজ বাদ আছর জেলা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এডঃ মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল হক, সরাইল উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, মোঃ আলী আজম, মোঃ আজিম, মোঃ জসিম উদ্দিন রিপন, মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন, আবু শামীম মোঃ আরিফ, আসাদুজ্জামান শাহীন, হাজ্বী মনির হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক আজাদ মোল্লা, মোঃ কবির হোসেন, হাজ্বী মিজানুর রহমান, আতিকুল হক জালাল, রাশেদ কবির আকন্দ, আশিকুল ইসলাম সুমন, আবুল কাশেম সহ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয় স্বজন, শুভাকাঙ্খীবৃন্দ ও অসংখ্য মুছল্লীয়ান জানাজা নামাজে শরিক হইয়া মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। জানাজা নামাজ শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তোপ অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
