
জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের সমর্থকেরা নানা ধরণের মিছিলসহ উপজেলা নির্বাচন অফিসে ভীড় করতে দেখা যায়। পরে অত্যন্ত সুশৃংখলভাবে বিভিন্ন প্রার্থীদেরকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে স্ব স্ব মনোনয়ন পত্র জমা দেন। এর আগে প্রার্থীদের কর্মী সমর্থকেরা প্রার্থীদের পক্ষে নবীনগর শহরে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।
এদিকে আওয়ামীলীগ,বিএনপি সহ বিভিন্ন হেভিওয়েট মেয়র ও ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীদেরকেও নিজ নিজ সমর্থকদেরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে। এদিকে ১২ সেপ্টম্বর বৃহস্পতিবার দিন শেষে মেয়র পদে ১১জন ও কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১৪ জনসহ মোট ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন অফিসার মো.জিল্লুর রহামন নিশ্চিত করেছেন।