The voice of Brahmanbaria || Local news means the world is

মেড্ডা থেকে এতিম কিশোরীকে অস্ত্র দেখিয়ে উঠিয়ে নিলো আওয়ামীলীগ নেতার ছেলে!

ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি স্টাইলে কিশোরীকে উঠিয়ে নেয়ার ঘটনা এখন টক অব দি টাউনে পরিণত হয়েছে। অভিযোগ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতার ছেলের বিরুদ্ধে। ৬ই ফেব্রুয়ারী রাত ১০টার দিকে শহরের পূর্ব মেড্ডা বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় মৃত ইউসুফ মিয়ার বাড়িতে ১০-১৫ জন সাঙ্গপাঙ্গসহ হানা দেয় মাহি নামের আওয়ামীলীগ নেতার ওই ছেলে। পরে একটি প্রাইভেটকারে করে শারমিন (১৮) নামের কিশোরীকে উঠিয়ে নিয়ে যান মাহি । এ সময় অস্ত্র প্রদর্শন করা হয় বলেও জানান স্থানীয়রা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় গত দুই দিনেও কোন অভিযোগ বা জিডির আবেদন জমা পড়েনি।

স্থানীয় একটি সূত্র জানায়-চাঞ্চল্যকর এঘটনাটি শহরে ছড়িয়ে পড়লে তরুনীর মা ওই আওয়ামীলীগ নেতার কাছে ছুটে যান। তখন বিষয়টি দেখার আশ্বাস দিয়ে তরুণীর মাকে ফেরত পাঠান ওই নেতা। তবে মাহির সঙ্গে ওই তরুনীর পূর্ব পরিচয় বা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিলো কিনা, নাকি উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তরুনীটিকে তা স্পষ্ট নয়। ওই তরুনী কোথায় আছেন তাও জানা যায়নি। জেলা আওয়ামীলীগের একাধিক নেতা এবং স্থানীয় প্রভাবশালীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে আওয়ামীলীগ নেতারা এনিয়ে প্রকাশ্যে মুখ খুলছেননা।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার আরেক নেতা বলেন, আমরা চাইলেও এখন এই বিষয়টা নিয়ে মুখ খুলতে পারছিনা। শীর্ষ নেতার কানেও বিষয়টি গিয়েছে। তিনি কিছু না বললে আমাদের বলাটা অর্থহীন। তবে আজ যদি মধ্যম সারির কোন নেতার ছেলেও এ ধরনের কাজ করত ছেলেকে তো আইনের আওতায় আনা হতই পাশাপাশি ওই নেতার পদ-পদবীও থাকত না।

Exit mobile version