
এছাড়াও তার পরিবারের বেহাল দশা দেখে এক মাসের খাদ্য সামগ্রী এবং হামিদা বেগমের চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম হামিদা বেগম নামে এক ভদ্রমহিলা প্রচন্ড অসুস্থতা হয়ে বিছানায় শয্যাশায়ী। উনার একটি পা কেটে ফেলা হয়েছে। এবং একটি কিডনি নষ্ট হয়ে গেছে। খোঁজখবর নিয়ে জানতে পেলাম তার পরিবারের সকলে মানবেতর জীবনযাপন করছেন। তাই হামিদা বেগমের জন্য একটি হুইলচেয়ার, তার পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ কিছু অর্থ প্রদান করা হলো। পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেয়া হবে।