The voice of Brahmanbaria || Local news means the world is

মুজিব বর্ষ এবং ভাষার মাসে বিডি ক্লিন তারুণ্যের শহীদ মিনার পরিচ্ছন্ন অভিযান

বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার ৩৩তম সচেতনতামূলক পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে। মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে সামনে রেখে বিডি ক্লিনের লাল- সবুজের তারুন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেন। বুধবার সকাল ৮.০০ – ১১.৩০ টা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চলতে থাকে।

বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক সোহান মাহমুদের নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার সুপারভাইজার গোলাম মোস্তফা , পৌর সভার টিম লিডার মোঃ এমরান হোসেন, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সদস্য ,মেহেদী হাসান, নেহাল ইকরাম ,সাঈম হাসান, বিজয় মল্লিক আমেনা খাতুন, জান্নাত আক্তার,নুরুন্নবী, ইমরান আহমেদ, মেহেদী হাসান কাশ্মীর , ইয়াদ আহমেদ, আল- নাঈম প্রমূখ ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

Exit mobile version