The voice of Brahmanbaria || Local news means the world is

মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর খানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুহিলপুর জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক-১ ও বিশিষ্ট ব্যবসায়ী কুমারশীল মোড়স্থ অলকা স্যানিটারী মার্ট এর সত্ত্বাধিকারী, জেলা স্যানিটারী মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব।

তিনি বিবৃতিতে প্রয়াত হুমায়ুন কবীরের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। হুমায়ুন কবীরের মৃত্যুতে সুহিলপুরের সামাজিক এবং মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক অঙ্গণে শূন্যতা সৃষ্টি হয়েছে বলে বিষ্ণুপদ দেব বিবৃতিতে উল্লেখ করেন।

আলহাজ্ব কাজী সেলিম রেজার শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রয়াত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর জহিরুল হক খান বীর প্রতীক এর ছোট ভাই, সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি,  বিশিষ্ট সমাজ সেবক মোঃ হুমায়ন কবির খানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সৌদি আরবস্থ রিয়াদ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী সেলিম রেজা। এক বিবৃতিতে আলহাজ্ব কাজী সেলিম রেজা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ

Exit mobile version