
গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে বাষ্ট্রীয় মর্যাদায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের চরপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। শোক প্রকাশ: মুক্তিযোদ্ধা মোজাম্মেলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরাইল প্রেসক্লব, সরাইল মহিলা কলেজ কর্তৃপক্ষ।