
মরহুমের ছেলে শাহরিয়ার আল মামুন জানান, দীর্ঘদিন ধরে তার বাবা আবদুল আউয়াল বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার বাদ জোহর জানাযার নামাজ শেষে শোলাকিয়া নূরানী মাদ্রসার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, আবদুল আউয়াল ১৯৪৫ সালে ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার লামকাইন গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্থায়ীভাবে কিশোরগঞ্জ চলে আসেন। আবদুল আউয়াল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া গত ৪২ বছর ধরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।