The voice of Brahmanbaria || Local news means the world is

মাস ব্যাপী ড্রেন পরিষ্কার কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র নায়ার কবির

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ড্রেনের পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের ফুলবাড়িয়া, শান্তিবাগ ও শেরপুর মাজার রাস্তার পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর।

এ সময় তিনি বলেন, বর্তমান পৌর পরিষদ পৌরসভার প্রতিটি নাগরিকের সর্বোচ্চ সুবিধা প্রদানে নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আসন্ন বর্ষা মৌসুমে যাতে কাউকে জলাবদ্ধতার ফলে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য এখন থেকেই বিশেষ ভাবে শহরের সবগুলো ড্রেন পরিস্কার করা হচ্ছে। তিনি বলেন, পৌরসভাকে সুন্দর করা শুধু পৌর পরিষদের কাজ নয়। পৌর নাগরিকদেরকেও দায়িত্ব পালন করতে হবে, সচেতন হতে হবে।

তিনি এ সময় ড্রেনের উপর অথবা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উদ্বোধনকালে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাবুল, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডঃ কামরুজ্জামান অপু, পৌরসভার সুপারভাইজার গোলাম মোস্তফাসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাস ব্যাপী এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে শহরের প্রতিটি ড্রেন বিশেষভাবে পরিস্কার করা হবে।

Exit mobile version