The voice of Brahmanbaria || Local news means the world is

মারকাসপাড়ায় পূর্ব শত্রুতার জেরে হান্নান মিয়ার নেতৃত্বে হামলার অভিযোগ, আদালতে মামলা

হান্নান মিয়া

ব্রাহ্মণবাড়িয়া শহরের মারকাসপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ মা ও তার ছেলের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মা পিয়ারা বেগম ও তার ছেলে মোঃ সালাউদ্দিন আহত হয়েছে। এ ঘটনায় সালাউদ্দিন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে সালাউদ্দিন তার মাকে নিয়ে বাড়ির পাশের জমিতে শাক সবজি দেখাশোনা করতে যায়। সে সময় পূর্ব শত্রুতার জের ধরে বিরাসার হাজী বাড়ির মৃত হাছু মিয়ার ছেলে হান্নান মিয়ার নেতৃত্বে জাহাঙ্গীর মিয়া, মেহেদী, সাকিবসহ অজ্ঞাতনামা ৩/৪ জন দেশিয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বৃদ্ধা নারীর শ্লীলতাহানির চেষ্টা করে হামলাকারীরা। হামলায় বাদী মোঃ সালাউদ্দিনের হাতে গুরুত্বর জখম প্রাপ্ত হন এবং তার মায়ের তলপেটে হামলাকারীরা লাথি মারলে রক্তবমি শুরু করেন। হামলার সময় বৃদ্ধার গলায় থাকা ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ও বাদীর পকেটে থাকা প্রায় ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে এ বিষয়ে মামলা করলে বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকিও দেয় হামলাকারীরা। মামলায় হামলাকারীদের অত্যন্ত খারাপ, সন্ত্রাসী, দাঙ্গাবাজ, পরসম্পদলোভী, জবর দখলকারী, ভূমিদস্যু, জঘন্য ক্রিমিনাল, উশৃঙ্খল এবং হিংস্র প্রকৃতির লোকজন বলে উল্লেখ করা হয়।

এদিকে, হান্নান মিয়ার বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জিআর ২০৪/২৪ (সদর) মামলায় ২ নং আসামী, জিআর ১২৯/২৪ মামলায় ১০ নং আসামী এবং জিআর ১২৭/২৪ মামলায় ৪৬ নং আসামী।

Exit mobile version