
ব্রাহ্মণবাড়িয়ায় আল্লামা মামুনুল হককে আসতে বাধা দেয়ার অভিযোগে মাদরাসা ছাত্ররা বিক্ষোভ করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড়ে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। এ সময় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটে।। পরে সদর মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান বলেন, আল্লামা মামুনুল হককে আসতে বাধা দেয়া হয়েছে, এমন খবর পেয়ে ছাত্ররা বিক্ষোভ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মামুনুল হক ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন বলে খবর পেয়েছি।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, মামুনুল হককে আসতে বাধা দেয়া হয়েছে, এমন গুজব ছড়ানো হয়েছিল। এতে মাদরাসার ছাত্ররা বিক্ষোভ করে। মামুনুল হককে কোনো প্রকার বাধা প্রদান দেয়া হয়নি। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসতে রওয়ানা দিয়েছেন।’
সবশেষ পাওয়া তথ্যে মামুনুল হক রাত ১টা নাগাদ ভাদুঘরে এসে পৌঁছান।