
গতকাল রোববার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্’র সভাপতিত্বে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, এডঃ আখতার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রমুখ বক্তৃতা করেন।
সংবর্ধিত অতিথি পঙ্কজ বড়–য়া তাঁর বক্তব্যে বলেন, আজকে বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনাটি তাঁর জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং আগামীদিনের পাথেয় হয়ে থাকবে। তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিক কৃতজ্ঞতা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)