The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক সম্রাট এরশাদসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

IMG_1প্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এর নির্দেশনায় অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে অত্র থানার এএসআই/মেহেদী হাসান খান সঙ্গীয় ফোর্সসহ গতকাল বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক স¤্রাট ১। এরশাদ মিয়া (৪৫), পিতা-মৃত আঃ আলীম, সাং-উত্তর পৈরতলা, ২। আক্তার হোসেন (৩৪), পিতা-মৃত আঃ সালাম, সাং-মধ্যপাড়া, বসকপাড়া, উভয় থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। মোঃ মামুন ভূইয়া (৩২), পিতা-মোঃ বাচ্চু ভুইয়া, সাং-রাজাপুর, পোষ্ট-আজমপুর, ৪। জুরোল হক (৪৫), পিতা-মৃত আব্দুল মোতালেব, সাং-কড়াতলী, পোষ্ট-আজমপুর, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ২০০ (দুইশত) পিছ ইয়াবা, ০৫(পাঁচ) বোতল ফেন্সিডিল এবং ০১টি ব্যাটারী চালিত রিক্সাসহ অত্র থানাধীন চিনাইর সাকিনের সাজুর মুদির দোকানের পূর্ব পার্শ্বে চিনাইর চানপুর পাকা রাস্তার উপর থেকে আসামীদেরকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে বর্ণিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করে আসামীগনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, মাদক স¤্রাট এরশাদ এর বিরুদ্ধে ১। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৭৭(০৬)১৩ ২। মামলা নং-৩২(১১)১৩ ৩। মামলা নং-২৮(০৯)১৪ ৪। মামলা নং-২৬(০৯)১৫ ৫। মামলা নং-২৯(১১)১৫ ৬। মামলা নং-৫২(৭)১৫ ৭। মামলা নং-১০৯(১২)১৪ ৮। মামলা নং-২৪(০৩)০৮ গুলি বিচারাধীন ও তদন্তাধীন। তদপুরী অত্র থানার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।

Exit mobile version