The voice of Brahmanbaria || Local news means the world is

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬:: কাজীপাড়াস্থ আইডিয়েল হাই একাডেমী দ্বিতীয় পুরষ্কার লাভ

26 marchমহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ এ নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কোজ-কাওয়াজ, পিটি-প্যারেড ও ডিস্প্লে অনুষ্ঠানে কাজীপাড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমী ডিস্প্লে ইভেন্টে অংশগ্রহন করে দ্বিতীয় পুরষ্কার অর্জন করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে এ বিদ্যালয়টি এক হৃদয়ছোয়া ডিস্প্লে প্রদর্শন করে।
দলটিকে উক্ত পুরস্কার প্রাপ্তির যোগ্যতা অর্জনে বিভিন্ন পর্যায়ের যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ শহিদুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুরস্কার পেয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষকা, প্রশিক্ষক, অভিভাবক ও শুভাকাক্সক্ষীরা জয়ের উল্লাস ও অনন্দ অনুষ্ঠান করে। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version