The voice of Brahmanbaria || Local news means the world is

মহান স্বাধীনতার বিজয় আমাদের ধরে রাখতে হবে —-ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর পরিষদ, কর্মকর্তা ও কর্মচারীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, হোসনে আরা বাবুল, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, খবির উদ্দিন আহমেদ, শাহ মোঃ শরিফ ভান্ডারী, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার, সালাম বেগম, মাহমুদা রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, মহান স্বাধীনতার বিজয় আমাদের ধরে রাখতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী রাজাকার আল বদর আল সামস বাহিনীর দোষর জামাত শিবিরকে প্রতিহত করতে স্বাধীনতাকামী সকল নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখতে আমরা সকলেই ঐক্যবদ্ধ। আলোচনা শেষে ১৪ ডিসেম্বর সকল বুদ্ধিজীবিদের ও মহান স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া করা হয়।

Exit mobile version