The voice of Brahmanbaria || Local news means the world is

মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার তৃতীয় দিনে – সাবেক উপাচার্য্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযোদ্ধারা যে জীবনকে তুচ্ছ করে, নিজের জীবনকে উৎসর্গ করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশমাতা ও মাতৃভূমিকে মুক্ত করে, স্বাধীন বাংলাদেশের বিজয়ের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছিলেন, তা নতুন প্রজন্মকে জানাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের অর্জন তাদের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, নতুন প্রজন্ম হবে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক প্রজন্ম, যারা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।

তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন পরিষদ আয়োজিত সপ্তাহ ব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার তৃতীয় দিন গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মহান মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন পরিষদের আহবায়ক নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর. রফিকুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূঞা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল।

পরে জেলা শিল্পকলা একাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Exit mobile version