The voice of Brahmanbaria || Local news means the world is

মরহুম শেখ কুতুব হোসেন ছিলেন একজন নির্লোভ, দেশপ্রেমিক ও সাদা মনের মানুষ:: আল মামুন সরকার

kutub
জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ কুতুব হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, মরহুম শেখ কুতুব হোসেন ছিলেন একজন নির্লোভ, দেশপ্রেমিক ও সাদা মনের মানুষ।

তিনি গতকাল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ও সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ কুতুব হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল ছিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ রতন মিয়া, এডঃ মিন্টু ভৌমিক, পৌর কাউন্সিলর আলহাজ্ব মুরাদ খান, আলহাজ্ব আবু হোরায়রাহ্, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, যুব নেতা গোলাম মোস্তফা রাফি, শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুর রহমান জুয়েল, সজরুল হক সুজন, বিজয়কৃষ্ণ মল্লিক, এডঃ কামরুজ্জামান অপু, মনির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মিনহাজ মামুন, মেহেদী হাসান লেলিন, মোঃ মমিন মিয়া, মোঃ জাকির হোসেন, রবিউল ইসলাম রুবেল, শাহাদাত হোসেন শোভন, মিকাইল হোসেন হিমেল, মরহুম শেখ কুতুব হোসেনের সুযোগ্য সন্তান শেখ কামাল হোসেন রানা, শেখ খালেদ হোসেন রাজন, শেখ মোশাররফ হোসেন রুবেল প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি তৈয়বুর রহমান।

Exit mobile version