
আজ বৃহস্পতিবার বিকেলে ডাঃ ফাইজুর রহমানের পিতা মরহুম আতাউর রহমানের স্মরণে আশুগঞ্জের চর চারতলায় জাবালে নূর একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
এসময় ডাঃ ফাইজুর রহমান ফয়েজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াউদ্দিন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী তারেক আল রহমান অপু, চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, সাধারণ সম্পাদক মঈনুল হক মামুন,ছাত্রলীগ নেতা তানভীর প্রমুখ।