
ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের শোক
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সভাপতি মফিজুর রহমান লিমনের পিতা হাজী ফিরোজুর রহমান (অলি মিয়া) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সভাপতি মনজুরুল আলম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)