The voice of Brahmanbaria || Local news means the world is

মধ্যপাড়ায় মাদক সেবন করে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে বাবুর্চির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে সোহেল নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা শহরের মধ্যপাড়া (মুসলিম মিয়ার) বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মো. সোহেল (৪২) জেলা শহরের মেড্ডা এলাকার মহরম আলীর ছেলে। সে মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো ও পেশাই বাবুর্চি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাসেল পেশাই একজন বাবুর্চি ছিল। তিনি প্রায় সময় মাদক সেবন করতেন। আজও দুপুরে মাদক সেবন করে পুকুরে গোসল করতে গেলে, গোসলের কোনো এক সময় পুকুরে ডুবে যায়। পরে স্হানিয়রা অনেক খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version