The voice of Brahmanbaria || Local news means the world is

মদিনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু দুই রেমিট্যান্স যোদ্ধার

মধ্যপ্রাচ্যের মদিনা শহরে মাত্র দুই ঘন্টার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন দুই রেমিট্যান্স যোদ্ধা চন্দনাইশের এস এইচ এম ওবায়দুর রহমান জুয়েল (৪৫) ও বাঁশখালীর রেজউল হক (৩৬) চৌধুরী। ১৬ এপ্রিল বাংলাদেশ সময় বেলা ১টায় রেজাউল ও বেলা ৩টায় ওবায়দুর রহমান মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন নিহত দুজনের ভাই ও দুলাভাই।

নিহত ওয়াদুর রহমান চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের অবসরপ্রাপ্ত আবহাওয়া অফিসার সেয়দ আহাম্মদ চৌধুরীর মেঝ ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে এক পুত্র সন্তান রয়েছে। অপর দিকে নিহত রেজাউল হক বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মুনছুরিয়া রুস্তম আলী মাঝি বাড়ির মাওলানা সাইফুল মুল্লুকের ছেলে। তার স্ত্রী ছাড়াও দুই মেয়ে ও এক নাবালক পুত্র সন্তান রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দুই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে বাঁশখালী ও চন্দনাইশ উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

Exit mobile version