
শহরের কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতাল ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও শয্যার বিপরীতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় এবং তাদের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান লুৎফুর রহমানের সনদ না থাকায় গ্রামীণ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ানের সনদ না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্যাথলজি বিভাগ সিলগালা করে দেয়া হয়।
অভিযান চলাকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল কাদির নোমান ও সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ