The voice of Brahmanbaria || Local news means the world is

ভূমি মন্ত্রণালয়ের সাবেক সেটেলম্যান্ট অফিসার আলহাজ্ব মমিনুল হোসেন তালুকদারের ইন্তেকাল

বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের সাবেক সেটেলম্যান্ট অফিসার ব্রাহ্মণবাড়িয়াস্থ পূর্ব  পাইকপাড়া নিবাসী আলহাজ্ব মমিনুল হোসেন তালুকদার (৯০) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকাল ২টা ৪০ মিনিটে ঢাকাস্থ শমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
মৃত্যুকালে তার তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য সবজুল মমিন তালুকদার সবুজের পিতা। কর্মজীবনের শুরুতে তিনি কসবাস্থ খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ে চাকুরীতে যোগদান করেন।
বৃহস্পতিবার বাদ জোহর লোকনাথ দিঘীরপাড় (টেংকেরপাড়) জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানা অনুষ্ঠিত হয় এবং শুক্রবার তার গ্রামের বাড়ি কসবা উপজেলার যমুনা গ্রামে বাদ জুম্মা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাঁর দাফন করা হবে। কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব মকবুল হোসেন তালুকদার ও মোহাম্মদ হোসেন তালুকদার (মানিক মাষ্টার) তার ছোট ভাই।

Exit mobile version