
এবছর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭২টি কেন্দ্রে ৩০ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস শিশুদের রাত কানারোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি এ সময় ক্যাম্পেইন সফল করতে যে যার অবস্থানে রয়েছেন, সেখান থেকেই তাতে সহযোগিতা করার আহবান জানান।