
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস. আর. এম ওসমান গণি সজিব। “ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি ও মোস্তাক আহমেদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার গবেষক ও বিশিষ্ট লেখক মুহম্মদ মুসা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, “ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র” একটি সুন্দর সংগঠন। যারা দেশকে নিয়ে, জাতি এবং ভবিষ্যতকে নিয়ে ভাবে। তিনি আরো বলেন, ভাষা সাহিত্য সৃষ্টি করে এবং সাহিত্য মননশীল মানুষ তৈরী করে। এই মননশীল মানুষ তৈরী করার জন্য ব্রাহ্মণবাড়িয়াকে ব্রাহ্মণবাড়িয়া হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে “ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বিকল্প নেই। তিনি এ সময় আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ক্ষনজন্মা পুরুষের সৃষ্টি হয়েছে যারা আমাদের অহংকার। তাদের সৃষ্টিকে ধরে রাখতে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা র. আ. ম মোকতাদির চৌধুরী এম.পি ও প্রফেসর ফাহিমা খাতুন শিক্ষা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।প্রেস বিজ্ঞপ্তি