
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র। বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি। গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এই চিকিৎসক ও ভাষা সংগ্রামী বারডেমের আইসিইউতে ভর্তি হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বারডেম হাসপাতালের সার্জারী বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।
ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান মির্জা মাজহারুল ইসলাম। ১৯২৭ সালের ১ জানুয়ারি তার জন্ম।