The voice of Brahmanbaria || Local news means the world is

দেশে পৌছেছে রিয়াজউদ্দিন জামির লাশ, বাদ মাগরিব টেংকের পাড় জানাযা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাই শ্রীপাড়া নিবাসী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মরহুম আব্দুস সাহিদের দ্বিতীয় ছেলে ব্রাহ্মণবাড়িয়া ইসলামের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন জামি গত ৬ই মার্চ দিবাগত রাতে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব ট্যাংকের পার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে অনুরোধ করা যাচ্ছে। জানাজার নামাজের আগে এর আগে বেলা চারটায় জনসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য  মরদেহ ট্যাংকের পার মাঠে রাখা হবে।

Exit mobile version