
বিরাটও বেঁচেছিলেন, বাঁচলেন সিমন্সও। একবার অশ্বিনের বলে, একবার পান্ডিয়ার বলে। ক্যাচ ধরার পরেও উইকেটে থেকে গেলেন নো বল হওয়ার দরুন। ফ্রি হিট তো পেলেনই, সঙ্গে সেটা কাজে লাগিয়ে বল মাঠের বাইরে পাঠালেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিরো কাপের ফাইনালে শেষ ওভারে সচিনকে ব্যবহার করে ফাটকা খেলেছিলেন তত্কালীন অধিনায়ক আজহার। এ দিন ধোনিও শেষ ওভারে ফাটকা খেললেন বিরাটকে ব্যবহার করে। তবে সেটা কাজে লাগেনি। মাঝে চার্লসের উইকেট তুলে ম্যাচের রঙ খানিকটা পাল্টে দিয়েছিলেন বিরাট। তবে শেষ ওভারে মাত্র ৮ রান আটকাতে যে পারবেন না অন্তত এই উইকেটে তা জানা কথাই। বাঁচাতে পারত মিরাকল, তবে রোজ রোজ তো আর সেটা ঘটে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন ধোনি তা ঘোষণা করেছিল বোর্ড। সেমিফাইনালে বিদায়ের পর ফের একবার ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠবে সন্দেহ নেই।
#রাসেল ২০ বলে ৪৩ এবং সিমন্স ৫১ বলে ৮৩ রান করে অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন।