The voice of Brahmanbaria || Local news means the world is

ভাদুঘর হতে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরাসরি যাওয়ার জন্য তিতাস নদীর পাশ দিয়ে রাস্তা ও ব্রিজ হবে – উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি ।।

তৃণমূলে বাংলাদেশ আওয়ামী লীগ আরও শক্তিশালী করার লক্ষ্যে শহর আওয়ামীলীগ এর উদ্যোগে ১১ ও ১২ নং ওয়ার্ড ভাদুঘর আওয়ামী লীগ এর সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি’র সদস্য,
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি’র সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নায়র কবির, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক, মাহবুবুলবারী চৌধুরী মন্টু, মো. মঈনউদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক, এডভোকেট মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন, শহর আওয়ামীলীগ লীগ এর সভাপতি আলহাজ্ব মো. মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশন এর সভাপতি, মো. বাবুল মিয়া, জেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, ১২ নং ওয়ার্ড এর পৌর কমিশনার রফিকুল ইসলাম নিহার। উক্ত বিশাল জনসভায় জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন হারুন আল রশিদ, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ, ভাদুঘর ।

Exit mobile version