The voice of Brahmanbaria || Local news means the world is

ভাদুঘরে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। গত বৃহস্পতিবার রাতে ভাদুঘর ঋষিপাড়ায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ। শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সকল ধর্নাঢ্য ব্যক্তিদের এধরনের সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান।

Exit mobile version