
অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন জানান, রাতের আধারে একটি চক্র ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে প্রায় আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণের এই অভিযান অব্যাহত থাকবে।