
কী ভাবে রান্না করবেন?
জল ফুটতে দিন। ফুটে গেলে চাল দেওয়ার আগে তেলের মধ্যে নারকেল তেল দিন। যদি আধ কাপ চালের ভাত রান্না করতে চান তা হলে এক চা-চামচ নারকেল তেল মেশাবেন। ভাত হয়ে গেলে খাওয়ার আগে ১২ ঘণ্টা ফ্রিজে রাখুন। খাওয়ার আগে পরিমাণ মতো গরম করে নিন।
ঠিক কী ভাবে ক্যালোরি কম হয় ভাতের?
সব স্টার্চ সমান নয়। সরল স্টার্চ হজম হতে সময় কম লাগে। জটিল স্টার্চ হজম হতে বেশি সময় লাগে। অর্থাত্ সরল স্টার্চ তাড়াতাড়ি গ্লুকোজে পরিণত হয়ে গ্লাইকোজেনে পরিণত হয়। যদি শরীরে বেশি পরিমাণ গ্লাইকোজেন জমা হয় তা হলে মেদ কমানোর জন্য বেশি এনার্জির প্রয়োজন হয়। যদি শরীরচর্চা না করা হয় তাহলে অতিরিক্ত গ্লাইকোজেন জমা হতে থাকে। তাই চাল ফোটানোর আগে জলে লিপিড (নারকেল তেল) দিলে স্টার্চ সহজে হজম করতে সাহায্য করে।