The voice of Brahmanbaria || Local news means the world is

ব্র্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে খেতে গিয়ে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু

ব্র্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সোনাই নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবে দু’জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের সোনাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো উপজেলার ডিঙ্গিঘাট গ্রামের শ্রাবন্তী (৬), মুক্তা(১৩)। নিহত শ্রাবন্তী ওই উপজেলার বিন্নিঘাট এলাকার আবদুল হাইয়ের মেয়ে ও মুক্তা একই এলাকার আবু ছালেহ্ মিয়ার মেয়ে।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ডিঙ্গিঘাট থেকে শতাধিক বরযাত্রী নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে যাচ্ছিল ট্রলারটি।

যাবার পথে বিজয়নগর সাতবর্গ এলাকা অতিক্রম করার সময় ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়।

এ সময় ট্রলার থেকে অধিকাংশ যাত্রীরা তীরে উঠতে পারলেও দুই শিশু ট্রলারটির ভিতরে আটকা পড়ে।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও দমকল বাহিনীর লোকজন বিকেল সাড়ে ৪টায় ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের ভিতর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানান বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ।

Exit mobile version