
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির যেসব প্রার্থী মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন, তাঁরা হলেন- বিএনপি নেতা তকদীর হোসেন মো. জসীম, কাজী নাজমুল হোসেন তাপস, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, সায়েদুল হক সাঈদ, রাজীব আহসান চৌধুরী পাপ্পু, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, আলী আজ্জম জালাল, এডভোকেট আবদুল্লাহ আল বাকী, একেএম হাবিবুর রহমান খায়ের, মোহাম্মদ মাঈন উদ্দিন, এডভোকেট আবু ইউসুফ, নাজমুল করিম, হাজ্বী মো. শাহাবুদ্দিন, ফারুক আহমেদ, জিয়াউল হক মুকুল, ফোরকানুল ইসলাম, মোস্তাক আহমেদ, মুজিবুর রহমান, মোছেনা বেগম ও লায়লা বেগম। বিএনপির এই ২১ জন ছাড়াও এ আসনে ২০ দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের মাওলানা আনোয়ার হোসেন আনসারী ও এলডিপির মহসিন মিয়া মনোনয়ন ফরম জমা করেছেন।
উল্লেখ্য যে, এ আসনটি ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ৯০৪ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯২জন। পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৮১২ জন।