The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া-২ এ প্রার্থী ২৭। আ’লীগের ৭ নেতা স্বতন্ত্র প্রার্থী , বি এনপি ৯।।

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২ এর (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত । ব্রাহ্মণবাড়িয়ার র্নিবাচন কর্মকর্তা জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান ও সরাইল-আশুগঞ্জ উপজেলার র্নিবাচন র্কমর্কতা ও উপজেলা র্নিবাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
এর মধ্যে বিএনপি দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন , মো. আখতার হোসেন, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, আহসান উদ্দিন খান শিপন, কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রোমিন ফারহানা, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক নেতা শেখ মোহাম্মদ শামীম, আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আবু আসিফ আহমেদ, মো. মোবারক হোসেন, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক নেতা এস এম তরুণ দে, সরাইল উপজেলা বিএনপি’র সম্পাদক মো. আনোয়ার হোসেন, জাকের পার্টির নেতা মো. জহিরুল ইসলাম, জাতীয় সমাজ তান্ত্রিক দলের তৈয়মুর রেজা মো. শাহজাদ, জেপি’র (মঞ্জু) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জামিলুল হক বকুল, ১৪ দলীয় জোটের প্রার্থী (জাপা এরশাদ) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাপার কেন্দ্রীয় কমিটির । স্বতন্ত্র র্প্রাথী হিসেবে মনোনয়ন দাখিল করেন আওযামীলীগ নেতাসহ ৯ জন মো. আনিসুর রহমান, অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু, মো. মইন উদ্দিন, মো. ছফিউল্লাহ ,সরাইল যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, মো. মোহলেছুর রহমান , মো. গিয়াস উদ্দিন ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ।
বাংলাদেশ কমিনিষ্ট র্পাটির নেতা মো. ঈসা খাঁন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা মো. মহিউদ্দিন মোল্লা, গণ-ফোরামের নেতা- শাহ মফিজ, জমিয়তে উলামায়ে ইসলাম দলের মাওলানা জুনাঈন আল হাবীব ও ইসলামী আনন্দোলনের মো. জাকির হোসেন ।

রোমিন ফারহানা বলেন, ৭৩ সালে আমার বাবা অলি আহাদের ভোট চুরি করে পরাজিত করা হয়েছিল। ওই ভোট চুরির বদলা নিতেই আমি এবার প্রার্থী হয়েছি। ধানের শিষে ভোট দিয়ে দেশ নেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া সহ লাখোনেতা কর্মীকে জেল থেকে মুক্তির পথ করুন।

Exit mobile version