
নাসিরনগর উপজেলার মাঠ পর্যায়ে তৃণমূল নেতা-কর্মীদের পাশাপশি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
নাসিরনগর উপজেলার নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ জানান, মোঃ বকুল খান ইতিমধ্যে গরিবের বন্ধু এবং ‘কর্মী বান্ধব নেতা’ হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি পেয়েছেন।