The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযান: ২ জন ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামী ইমন মিয়া (২৫) ও দুলাল মিয়া (৩০) নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পুনিয়াউট রেল ক্রসিং এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং-১৮, তাং-০৭/১০/১৭ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর সাথে জড়িত আসামী ডাকাত পৌর এলাকার দক্ষিণ পৈরতলার মৃত আব্দুল মালেকের ছেলে ইমন মিয়া ও দাতিয়ারা এলাকার মোঃ মুসলেম মিয়ার ছেলে দুলাল মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নবীর হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর মডেল থানা পুলিশ ডাকাতি মামলার দুই আসামীকে গ্রেপ্তার করে। তিনি বলেন গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Exit mobile version