
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি সদর মডেল থানা পুলিশের ওসির দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে সদ্য পদোন্নতি পাওয়া তিন পরিদর্শককে (ইন্সপেক্টর) ব্যাজ পরানো হয়েছে।
সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর মো. সোহাগ রানা, আনিছুর রহমান ও কাজী মাহ্ফুজুর রহমানকে ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।