The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের জনগণকে তাজ মোহাম্মদ ইয়াছিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা নাগরিক সমাজের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জননেতা হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া সদর-০৩ আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আমাদের কল্যাণের জন্যই আত্মশুদ্ধি প্রয়োজন। পবিত্র রমজান আমাদেরকে ত্যাগ, বিনয়, সংযম আর পরমতসহিষ্ণুতা শিক্ষা দেয়। আমাদের উচিৎ এসব গুণাবলী লালন করে সত্যিকারের মানুষ হওয়া। অন্যথায় বিধাতার অভিশাপ অনিবার্য। তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে সুখ শান্তি আর সমৃদ্ধির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ। ঈদের খুশিতে সবার জীবন ভরে উঠুক আর দূর হোক সকল অশুভ অন্ধকার। বিবৃতিতে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।

Exit mobile version