The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় একটি বাসা থেকে জুনায়েদ আহমেদ অনিক এর ঝুলন্ত লাশ উদ্বার করে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

তবে নিহতের ভাই অভিযোগ করেন তার ভাইকে পরিকল্পিভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এ ব্যপারে বিস্তারিত এখনও কিছু জানা যায় নি।

সদর মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তদন্তে বের হয়ে আসবে।

Exit mobile version