The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় সেপটিক ট্যাংকি থেকে কবিরাজের লাশ উদ্ধার, আটক ৩(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার এলাকায় সেপটিক ট্যাংকি থেকে রহিম ফকির নামে এক বৃদ্ধ কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ॥ মঙ্গলবার বেলা তিনটার দিকে কাজীপাড়ার মৌলভীহাটির মিশু নিবাস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ, এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সকালে মিশু নিবাসের বাসিন্দা রফিকউল্লাহ তার অফিসে গিয়ে সেপটিক ট্যাংকিতে লাশ রয়েছে বলে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতাল মর্গে পাঠিয়েছে।

রফিউল্লাহর বরাত দিতে পুলিশ সুপার আরো জানান, রফিকউল্লাহর স্ত্রী শারমিন আক্তারের দূর সম্পর্কের চাচা রহিম ফকির তাদের বাসায় নিয়মিত যাতায়াত করত। গত রবিবার রফিকউল্লাহ বাসায় না থাকার সময়ে রহিম ফকির তাদের বাসায় আসে। সে সময় তিন যুবক তার পিছু নিয়ে বাসায় আসে এবং শারমিন আক্তারকে অবরুদ্ধ করে রহিম ফকিরকে খুন করে লাশ সেপটিক ট্যাংকিতে ফেলে যায়। তারা ভয়ে গত দুদনি পুলিশকে জানায়নি বলেও জানান পুলিশ সুপার।

এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, এ এম এম রফিকউল্লাহ, তার স্ত্রী শারমিন আক্তার ও তাদের ছেলে আসিফউল্লাহ।

এদিকে, খবর পেয়ে রহিম ফকিরের ছেলে বিকেলে কাজীপাড়ায় আসেন। তিনি জানান, গত দু দিন থেকে তার বাবার মুঠোফোন বন্ধ ছিল। তাদের বাড়ি নবীনগর উপজেলায়। বর্তমানে তারা বিজয়নগর থানার সিংগাইরবিল গ্রামে থাকেন।

Exit mobile version