The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিু মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ এবং ব্যবস্থাপনায় শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য, জেলা শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক এবং মূক ও বধির নিু মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মোঃ সাহিদুল ইসলাম, পরিচালনা পর্ষদ সদস্য মোঃ শাহীন ভূঁইয়া। বিদ্যালয়ের শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সার্বিক পরিচালনায় বিভিন্ন ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। ঐ সময় অভিভাবক মা এবং শিক্ষকগণ সুষ্ঠুভাবে অনুষ্ঠান সফলে সহযোগিতা করেন। প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version