The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া মালিহাতা গ্রামে মা-মেয়ের লাশ উদ্ধার (ভিডিও)

malihataসরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া দুই মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার মালিহাতা গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহতরা হলেন- সরুফা বেগম (৩০) ও তার মেয়ে মারুফা বেগম (১০)। সরুফা বেগম সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রামের রিকসা চালক বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি একটি অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। ঘটনার পর থেকেই সরুফার স্বামী বাচ্চু মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছর আগে বাচ্চু মিয়ার সঙ্গে সরুফা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বাচ্চু মিয়া সফুরা ও মেয়ে মারুফাকে নিয়ে মালিহাতা গ্রামের বাছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। আজ বুধবার সকালে সরুফা অটো রাইস মিলে কাজে না যাওয়ায় মিলের লোকজন তার খোঁজ জানতে বাড়িতে এসে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। এসময় তাদের সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি মেম্বার ফারুক মিয়াকে জানালে তিনি সদর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সরুফা ও তার মেয়ে মারুফার লাশ উদ্ধার করেন। তাদের দুজনের গলাতেই ওড়না পেঁচানো ছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পঠানো হয়েছে।

Exit mobile version