The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি জামি-সাধারণ সম্পাদক বাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেস ক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ চলে। এতে প্রেসক্লাবের ৩৭জন সদস্য ১১টি পদের মধ্যে ৮টি পদে ভোট প্রদান করেন।
নির্বাচনের ১১টি পদে তফসিল ঘোষণার পর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি, দপ্তর সম্পাদক পদে শাহজাহান সাজু এবং পাঠাগার সম্পাদক পদে এইচ এম সিরাজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাকী ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণের গণনা শেষে সিনিয়র সহ-সভাপতি পদে জসিম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক পদে বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদক পদে শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, সাংস্কৃতিক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য পদে ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীন জয়লাভ করেন।

নির্বাচন পরিচালনা করে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও প্রেস ক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা মুন্না।

Exit mobile version