The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির এক সভা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি খ. আ. ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। সভায় সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, সহ সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন বেলাল, আইটি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান উপস্থিত ছিলেন।

সভায় ২০১৮-২০২০ বর্ষের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় ও করোনা ভাইরাসের কারণে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করতে না পারায় গঠনতন্ত্র মোতাবেক ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হলেন খ. আ. ম রশিদুল ইসলাম, সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী, সদস্য আল আমিন শাহীন, মফিজুর রহমান লিমন ও নজরুল ইসলাম শাহজাদা। উক্ত কমিটি আগামীকাল ২২ মে ২০২০ থেকে দায়িত্ব পালন করবে।

Exit mobile version