
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান বলেন, আজ দুপুরে গোপন সংবাদের ভিওিতে পৌর শহরের কাউতলী থেকে চিহ্নিত মাদক কারবারি আমেনা খাতুন এর ভাড়াটিয়া বসত বাড়িতে তল্লাশি চালিয়ে চাউলের ড্রাম ভিতর থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করি। উদ্ধারকৃত মাদক সহ আমেনা বেগমকে আটক করা সম্ভব হলে তার স্বামী আরেক মাদক কারবারি মনা মিয়া (৪৫) কে আটক করা যায়নি। এব্যাপারে সদর থানায় মাদক আইনে আটকৃত মহিলা কারবারি তার স্বামীকে আসামী করে মামলা প্রস্তুতি চলছে।