The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের সদস্য মোঃ হাসমত শাহর এর মাতার মৃত্যুতে জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ।

প্রেস বিজ্ঞপ্তি:: শহরের কাজীপাড়া নিবাসী পৌর যুবদলের সদস্য বার বার কারা নির্যাতিত যুবদল নেতা রাজপথের সাহসী সৈনিক মোঃ হাসমত শাহ্্ এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)।
একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Exit mobile version